অন্য ব্র্যান্ডের টিভিতেও আসছে স্যামসাংয়ের টাইজেন ওএস
গত সপ্তাহে এলজি তৃতীয় পক্ষের টেলিভিশন নির্মাতাদের সাথে তাদের ওয়েবওস প্ল্যাটফর্ম নিয়ে চুক্তি করেছে। এর ফলে এলজি ছাড়াও অন্য কোম্পানির টেলিভিশনে ওয়েবওএস ব্যবহৃত হবে। এবার স্যামসাংও একই পথে হেটেছে।
নন-স্যামসাং টেলিভিশনের জন্য প্রথমবারের মতো টাইজেন ওএস টিভি প্ল্যাটফর্মের লাইসেন্স প্রদানের ঘোষণা দিয়েছে স্যামসাং। ইউরোপ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিক্রয়ের জন্য আকাই, আরসিএ, বাউন, লিনসার, সানি ও ভিসপেরার মতো ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করছে স্যামসাং।
নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে অন্যান্য টেলিভিশন নির্মাতাগুলো তাদের টেলিভিশনে টাইজেন ওএস ফিচারসমূহ যেমন স্যামসাং টিভি প্লাস (ফ্রি স্ট্রিমিং টিভি ও ভিডিও প্ল্যাটফর্ম), ইউনিভার্সাল গাইড ও পার্সোনালাইজড রিকমেন্ডেশন, স্যামসাং বিক্সবি এবং অন্যান্য ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধা প্রদান করতে পারবে।
ডিবিটেক/বিএমটি